1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক - Bangladesh Khabor
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৯০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: দেশের ক্যান্সার চিকিৎসা সেবাকে আরও সহজলভ্য, রোগীর সেবার মানোন্নয়ন ও পরিধি বাড়ানোর  লক্ষ্যে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্স (INMP) এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল (NICRH)-এর মধ্যে এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) আজ  ঢাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাক্ষরিত হয়েছে। এই দ্বিপাক্ষিক চুক্তির ফলে দেশের ক্যান্সার আক্রান্ত রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে এবং তারা আরও নিবিড় ও উন্নত মানের চিকিৎসাসেবা পাবেন।

ক্যান্সার রোগীর সার্বিক ব্যবস্থাপনা, রেডিয়েশন অনকোলজি সেবা, মেডিকেল ফিজিক্স, গুণমান নিশ্চিতকরণ (কোয়ালিটি অ্যাসুরেন্স), গবেষণা, শিক্ষা, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত উন্নয়নে যৌথ সহযোগিতার বিষয়টি ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্স (INMP) এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল (NICRH) এর মধ্যকার স্বাক্ষরিত সমঝোতা স্মারক(Mou) চুক্তিতে উল্লেখ রয়েছে।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে উল্লেখ করা হয়— বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সারা দেশ থেকে আসা রোগীদের একটি দীর্ঘ সিরিয়ালে বা অপেক্ষমান তালিকায় থাকতে হয়, যা অনেক সময় চিকিৎসার কার্যকারিতাকে ব্যাহত করে। রোগীদের এই দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে এবং দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে এই দুটি স্বনামধন্য প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে এখন থেকে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পাশাপাশি ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্স (INMP)-ও ক্যান্সার রোগীদের সমানভাবে আধুনিক ও কনভেনিয়েন্ট (সহজ ও সুবিধাজনক) সেবা দিতে সক্ষম হবে। এর ফলে NICRH-এর ওপর একক চাপ কমবে এবং হাসপাতালের দীর্ঘ সিরিয়াল বা অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

উভয় প্রতিষ্ঠানের এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে রোগীরা এখন থেকে কোনো রকম দীর্ঘসূত্রতা ছাড়াই উন্নত প্রযুক্তির নিউক্লিয়ার মেডিসিন, নির্ভুল রোগ নির্ণয় (Diagnosis) এবং নিবিড় থেরাপিউটিক সেবা পেতে সক্ষম হবেন। সংশ্লিষ্ট উভয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে, এই সমঝোতা স্মারক দেশের সামগ্রিক ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী ও ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল (এনআইসিআরএইচ) এর পক্ষে পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন এবং ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্স (আইএনএমপি), এইআরআই এর পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক মো. সেলিম রেজা সমঝোতা স্মারক চুক্তিতে  স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক(Mou) স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড.মঈনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION