1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রধানমন্ত্রীকে নিমগাছের চারা উপহার দিলেন তথ্যমন্ত্রী - Bangladesh Khabor
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে নিমগাছের চারা উপহার দিলেন তথ্যমন্ত্রী যার যার সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ান: নাহিদ ইসলাম বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে মৃত্যুদন্ড পলাশবাড়ীর সমালোচিত হরিদাস চন্দ্র তরনী দাস সিআইডি পুলিশের হাতে গ্রেফতার বন্যাকবলিত জেলার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা নারী বিষয়ক নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে বাংলাদেশের যোগদান বাবুগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার

প্রধানমন্ত্রীকে নিমগাছের চারা উপহার দিলেন তথ্যমন্ত্রী

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিমগাছের চারা উপহার দেওয়া হয়েছে। বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলাবাসীর পক্ষ থেকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে নিমগাছের চারা তুলে দেন।

এর আগে সোমবার সকাল সোয়া ১০টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে পুনঃখননকৃত বাটাজোর-শরিকল খালের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান নারিকেল গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’- এই নতুন স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, প্রতিটি চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। গাছ বড় হলে মানুষ বিশুদ্ধ অক্সিজেন পাবে, ছায়া পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দেশকে সবুজ ও বাসযোগ্য রাখতে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ এবং তার পরিচর্যার আহ্বান জানান।

পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, যেখানে-সেখানে প্লাস্টিক ও ময়লা-আবর্জনা ফেলা যাবে না। নির্ধারিত স্থানে ফেলতে হবে।

তিনি বলেন, দেশের মালিক জনগণ, তাই দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বও জনগণের।

এ সময় একটি খালের মধ্যে পড়ে থাকা প্লাস্টিকের বোতলের দিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, এ ধরনের বর্জ্যের কারণে খাল-বিল ভরাট হয়ে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বাজার, ঘাট ও জনসমাগমস্থলে প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য যত্রতত্র ফেলার কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। সবাই সচেতন হলে জলাবদ্ধতা ও বন্যাজনিত ক্ষয়ক্ষতিও অনেকাংশে কমানো সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুজ্জামান।

গাছের চারা রোপণ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব।

গৌরনদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে সোমবার সকাল ৮টা থেকে উপজেলার ভূরঘাটা, ইল্লা, বার্থী, কটকস্থল, টরকী, গৌরনদী, আশোকাঠি, কাছেমাবাদ, মাহিলাড়া ও বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ফেস্টুন-ব্যানার নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকেন। ঢাকা থেকে সড়ক পথে প্রধানমন্ত্রীর গাড়িবহর সকাল ১০টা ২০ মিনিটের সময় দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার বরিশালের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ভূরঘাটা বাসস্ট্যান্ডে প্রবেশ করলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রীকে হাত নেড়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ভূরঘাটা বাসস্ট্যান্ড থেকে বৃক্ষরোপণ কর্মসূচির স্থান পর্যন্ত প্রধানমন্ত্রীর গাড়িবহর ধীরগতিতে চললে থাকে। এ সময় প্রধানমন্ত্রী অপেক্ষমাণ সর্বস্তরের হাজার হাজার মানুষকে অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION