1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে ১৮০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অনৈতিক নয়, গঠনমূলক কাজ করে দলকে শক্তিশালী করুন: রিজভী ভৈরবে যুবলীগ নেতাকে কু’পি’য়ে হ’ত্যা গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত পলাশবাড়ীতে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত   বাউফলে মাদকবিরোধী অভিযানে খোকন দফাদার গ্রেফতার স্থানীয় নির্বাচন কবে হতে পারে, জানালেন সিইসি শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত

বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার

  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৭২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বন্যার দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয় করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দিয়েছে সরকার।

শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে- উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমে সব সরকারি সংস্থার কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসনের কাজ সমন্বয় ও তদারকিতে প্রতিমন্ত্রী অমিতের দায়িত্ব কী হবে- তার একগুচ্ছ তালিকাও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, বন্যা পরিস্থিতির ফলে ক্ষয়ক্ষতির পরিসর, স্থানীয় প্রশাসনের নিকট মজুদ ত্রাণ সামগ্রী এবং উদ্ধার কার্যক্রম মূল্যায়ন করবেন প্রতিমন্ত্রী অমিত। এ কার্যক্রমে তিনি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা ও স্থানীয় প্রশাসন এবং বাহিনীর কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ দেবেন এবং সমন্বয় নিশ্চিত করবেন।
প্রজ্ঞাপনে বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ ও পুনর্বাসন পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার বিষয়টিও প্রতিমন্ত্রীর কাজের মধ্যে রাখা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় ত্রাণসামগ্রীর পর্যাপ্ততা নিশ্চিত করার জন্য দ্রুত কার্যক্রম নেওয়া ও তত্ত্বাবধান করার পাশাপাশি বন্যা পরিস্থিতি ও গৃহীত কার্যক্রম সম্পর্কে সময়ে সময়ে সরকারকে অবহিত করবেন তিনি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, কমিশনার, চট্টগ্রাম বিভাগ; সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা প্রদান করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION