1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
একসঙ্গে পদোন্নতি পেলেন ১০ ডিসি - Bangladesh Khabor
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

একসঙ্গে পদোন্নতি পেলেন ১০ ডিসি

  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : প্রশাসনে একযোগে ১৭৯ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাদের মধ্যে পদোন্নতি পেয়েছেন ১০ জন জেলা প্রশাসক (ডিসি), যারা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতিপ্রাপ্ত ডিসিরা হলেন— মো. নূরুল করিম ভুইয়া (গাজীপুর), আবু ছালেহ মো. মুসা জঙ্গী (চাঁপাইনবাবগঞ্জ), কাজী শহিদুল ইসলাম (রাজশাহী), মোহাম্মদ নায়িরুজ্জামান (নীলফামারী), ফরিদা খানম (ঢাকা), শরীফা হক (টাঙ্গাইল), তাহসিনা বেগম (শরীয়তপুর), মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা (চট্টগ্রাম), মোতাকাব্বীর আহমেদ (মাগুরা) ও মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী (পটুয়াখালী)।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রথমে এক প্রজ্ঞাপনে ১৭২ জনকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করা হয়। পরে আরেকটি প্রজ্ঞাপনে বিভিন্ন দেশের দূতাবাস, হাইকমিশন ও দপ্তরে দায়িত্বরত সাতজন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়ার তথ্য জানানো হয়েছে।

পদোন্নতির তালিকায় নিয়মিত ব্যাচ হিসেবে প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচ থেকে ৯৯ জন, ২১ ও ২২ ব্যাচের ৩৩ জন এবং ২৪ ব্যাচ থেকে পদোন্নতি পেয়েছেন ৪৭ জন কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION