1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লম্বা সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি আসলেই আতঙ্ক : জয়পুরহাটে ভিজে রাত কাটে ৭০ বয়সী মনোয়ায়ার ফ্রান্সকে হারাতে আত্মবিশ্বাসী মরক্কো লম্বা সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী আড়াইহাজারে মোবাইল কোর্টের মাধ্যমে ২৭০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলা, ঠিকাদারি প্রতিষ্ঠানের সংবাদ সম্মেলন

লম্বা সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : দেশের বাইরে লম্বা সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন সংক্রান্ত কাজের জন্য প্রথমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন তিনি। নিউইয়র্ক সফর শেষে সরাসরি ফিলিপাইন ও মালদ্বীপে যাওয়ার কথা রয়েছে। সবমিলিয়ে ২০ দিনেরও বেশি সময়ের সফরে দেশের বাইরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, শুক্রবার (১০ জুলাই) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১০ থেকে ২৯ জুলাই বিদেশ সফরে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি প্রথমেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাবেন। সেখানে গিয়ে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতি নেবেন।

আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে। অধিবেশন প্রস্তুতি এবং আগামী সেপ্টেম্বরের কর্মপরিকল্পনা নিয়ে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন খলিলুর রহমান।

নিউইয়র্ক সফর শেষে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠেয় ৫৯তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের (এএমএম) বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মিয়ানমার ছাড়াও আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরাও এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

এই সময়ের মধ্যে, ম্যানিলায় মিয়ানমারের সঙ্গে পাঁচ-দফা ঐকমত্য, সংলাপ অংশীদারদের সঙ্গে এএমএম-পোস্ট মিনিস্ট্রিয়াল কনফারেন্স, আসিয়ান প্লাস থ্রি (চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া), উচ্চপর্যায়ের আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির ৫০তম বার্ষিকীর স্মরণীয় কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে একটি অনানুষ্ঠানিক পরামর্শ আহ্বান করবে।

এআরএফ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা ও সহযোগিতার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। সংগঠনটি উত্তর-পূর্ব এশিয়ার ১১টি দেশ; ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও পূর্ব তিমুর নিয়ে গঠিত।

এছাড়া এই জোটের সংলাপ অংশীদার রাষ্ট্র ১০টি; অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইইউ, ভারত, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আর অংশগ্রহণকারী অন্য ছয় দেশ হলো, বাংলাদেশ, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা ও পাপুয়া নিউ গিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) সাইডলাইনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিনেটর পেনি ওংয়ের সঙ্গে বৈঠক করবেন বলেও মন্ত্রণালয়সূত্রে জানা গেছে।

এরপর তিনি মালদ্বীপ যেতে পারেন। সেখান থেকে আগামী ৩০ জুলাই দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION