1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী - Bangladesh Khabor
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা: রাশেদ খান ২৪-এর আন্দোলন ছিল চূড়ান্ত যুদ্ধের মহড়া: জামায়াত আমির বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা খুলনার চাঞ্চল্যকর ডাবল মার্ডারের আরও দুই আসামী গ্রেফতার দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করা যাবে না: গণপূর্তমন্ত্রী কুষ্টিয়ায় সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের ৪ সদস্যের সৎকার ও দাফন সম্পন্ন ; শোকস্তব্ধ গণমাধ্যম অঙ্গণ ২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কোটালীপাড়া ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচন : সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৮০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : চলমান বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যে উন্মাদনা বিরাজ করছে, তা যেন নিছক আনন্দময় থাকে এবং কোনোভাবেই যেন তা সহিংসতা বা প্রাণনাশের পর্যায়ে না পৌঁছায়– জাতীয় সংসদে দেশবাসীর প্রতি এমন আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

নিজেদের দল হেরে যাওয়ায় বর্তমানে ব্রাজিলের সাপোর্টাররা হতাশ বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে বেসরকারি সংসদ সদস্যদের ওপর উত্থাপিত বিলের বিষয়ে আলোচনায় অংশ নিয়ে স্পিকারের মাধ্যমে দেশবাসীর কাছে এ আহ্বান জানান তিনি।

সারাদেশে বিশ্বকাপ ফুটবলের প্রভাব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল ঝড়ে আক্রান্ত। দেশের প্রত্যেকটা মানুষ, বিশেষ করে আমাদের যুবসমাজ বা ভবিষ্যৎ প্রজন্ম– তাদের মধ্যে আমেজটা বেশি। বিভিন্ন মাধ্যমে সবাই ফুটবল উপভোগ করছেন।’

ফুটবল উন্মাদনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও প্রাণহানির খবরে উদ্বেগ প্রকাশ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশবাসীর কাছে একটা আহ্বান জানাতে চাই, আমরা দেখেছি এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বেশ কিছু সহিংসতা ঘটেছে। বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমার কাছে যে তথ্য আছে, তাতে ১০ জন মারা গেছে, এটা দুর্ভাগ্যজনক।’

মো. আমিনুল হক আরও বলেন, ‘খেলা একটা আনন্দদায়ক বিষয়, এটা নিয়ে উন্মাদনা থাকবে, উৎসাহ থাকবে। ঘরে ঘরে ব্রাজিল-আর্জেন্টিনার যুদ্ধ চলমান রয়েছে। ব্রাজিল সাপোর্টাররা হতাশ, তাদের টিম হেরে গেছে। দেশে ব্রাজিল-আর্জেন্টিনার যে পরিবেশ, তা যেন আনন্দময় থাকে। এটাকে কেন্দ্র করে দেশে যেন প্রাণনাশের ঘটনা না ঘটে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION