1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘৮ হাজার ৯৯টি ক্যাডার পদশূন্য, দ্রুত নিয়োগের পরিকল্পনা’ - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতি প্রদর্শনীর নিন্দা হেফাজতের সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি ‘৮ হাজার ৯৯টি ক্যাডার পদশূন্য, দ্রুত নিয়োগের পরিকল্পনা’ বিমা খাতকে একটি শক্ত ও সুনির্দিষ্ট আইনি কাঠামোয় আনতে হবে: তথ্যমন্ত্রী জয়পুরহাটে ট্রাক-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫ ; ট্রাক চালক আটক গোপালগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড মন্ত্রীদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে রাখার অনুরোধ প্রধানমন্ত্রীর গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

‘৮ হাজার ৯৯টি ক্যাডার পদশূন্য, দ্রুত নিয়োগের পরিকল্পনা’

  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : দেশে বর্তমানে বিভিন্ন ক্যাডারে মোট ৮ হাজার ৯৯টি পদশূন্য রয়েছে। এসব শূন্যপদ দ্রুত পূরণ এবং সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

মঙ্গলবার (৭ জুলাই) সংসদে (কুড়িগ্রাম-১) আসনের বিরোধী দলের সদস্য (জামায়াতে ইসলামী) মো. আনোয়ারুল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মেধা, সততা, দক্ষতা ও সৃজনশীলতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে ইতোমধ্যে ৪৫তম, ৪৬তম ও ৪৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার কার্যক্রমও শেষ হয়েছে। এসব কার্যক্রম সম্পন্ন হওয়ার পর দ্রুত শূন্যপদগুলো পূরণ করা সম্ভব হবে।

তিনি জানান, শূন্যপদ পূরণ এবং দেশের বেকারত্ব হ্রাসে সরকার ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে।

মন্ত্রী বলেন, কর্মপরিকল্পনায় উল্লিখিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’ উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা, শূন্যপদের তথ্য এবং নিয়োগের অধিযাচন পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্যপদের বিপরীতে নিয়োগ সম্পন্ন করতে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের জন্যও সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION