1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ট্রাক-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫ ; ট্রাক চালক আটক - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগ, স্বজনদের পিটুনিতে হাসপাতালে যুবক গোপালগঞ্জ জেলা শহরের যানজট নিরসনে ইজিবাইক ও মোটরচালক-মালিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির বাউফলে বসতঘরের পেছনে গাঁজার ৩ গাছ, আটক ১ গোপালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকদের অবসরভাতা পেতে ভোগান্তি, মন্ত্রণালয়কে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে এক দিনে ৯ জনের মৃত্যু

জয়পুরহাটে ট্রাক-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫ ; ট্রাক চালক আটক

  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৯৮ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট : ৭ জুলাই ২৬ইং
জয়পুরহাটের বনখুর এলাকায় ট্রাক ও যাত্রীবাহী অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছেন ও গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোচালক পাঁচবিবি উপজেলার কাদেরপাড়া গ্রামের এনামুল হকের ছেলে তৌহিদ হোসেন ও নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি, তার বাড়ি বীরনগর বলে জানা গেছে।

পুলিশ, স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বীরনগর এলাকা থেকে একটি অটোরিক্সা জয়পুরহাট শহরের দিকে আসছিল। পথে সদর উপজেলার বনখুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটো রিক্সাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ এক নারী অটো যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় আরও ৫ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আহতের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা করে দেয়।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের সিনিয়র স্টাফ নার্স রানা আব্দুল্লাহ জানান, সড়ক দুর্ঘটনায় ৭জনকে হাসপাতালে নিয়ে আসা হলে এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়। অন্য ৫জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিয়েছে এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসা নিচ্ছেন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION