1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগ, স্বজনদের পিটুনিতে হাসপাতালে যুবক গোপালগঞ্জ জেলা শহরের যানজট নিরসনে ইজিবাইক ও মোটরচালক-মালিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির বাউফলে বসতঘরের পেছনে গাঁজার ৩ গাছ, আটক ১ গোপালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকদের অবসরভাতা পেতে ভোগান্তি, মন্ত্রণালয়কে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে এক দিনে ৯ জনের মৃত্যু

কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১১৭ জন পঠিত

কোটালীপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকাসক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানে ভ্রাম্যমাণ আদালত। মাদক সেবনের সুনির্দিষ্ট অপরাধে এক যুবককে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ (সোমবার) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাগুফতা হকের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এই রায় ঘোষণা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য (ইয়াবা) সেবনের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী মধ্যপাড়া এলাকার ফিরোজ মোল্লার পুত্র মো: ওমর মোল্লা (৩০)-কে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জনাব খোরশেদ আলম, কোটালীপাড়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সুব্রত মালোর নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় সহযোগিতা প্রদান করেন।

উপজেলা প্রশাসন দৃঢ়তার সাথে জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION