1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা  - Bangladesh Khabor
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড মন্ত্রীদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে রাখার অনুরোধ প্রধানমন্ত্রীর গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা  কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল শিশু ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৪৫ হাজার টাকা জরিমানা ‘ডে-কেয়ার সেন্টার দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ’ পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি মুলতবি জাতীয় সঞ্চয় স্কিমের সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা 

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৫ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া : বিশ্বকাপ ফুটবলে নিজের প্রিয় দল ব্রাজিলের হার সহ্য করতে না পেরে কুষ্টিয়ার কুমারখালীতে রতন (২০) নামে এক সমর্থক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত তরুণের নাম রতন (১৯)। তিনি কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকার হোসেন মিস্ত্রীর (হোসেন আলী মিস্ত্রি) ছেলে এবং পেশায় একজন শ্রমিক ছিলেন। রতন বিবাহিত এবং তার দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে ব্রাজিল ও নরওয়ে ফুটবল দলের মধ্যকার খেলায় রতনের প্রিয় দল ব্রাজিল পরাজয় বরণ করে। প্রিয় দলের এই পরাজয়ের গ্লানি এবং সেই সঙ্গে প্রতিপক্ষ ফুটবল দলের সমর্থকদের নেতিবাচক ট্রলের (উত্ত্যক্ত করা) শিকার হয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে নিজ শোওয়ার ঘরে গিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহতের বাবা হোসেন আলী মিস্ত্রি জানান, রাতে খেলা দেখে ঘুমিয়ে পড়েছিল রতন। বেলা ১১টার দিকে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে তাকে আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, আত্মহত্যা একটি মানসিক রোগ। একজন ব্যক্তি একটি টিমকে সমর্থন করতেই পারেন। তাই বলে পছন্দের টিম হেরে যাওয়ায় আত্মহত্যা করেছেন, এমনটাও নিশ্চিত নয়।
ওসি আরও জানান, রতনের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করা হয়। মৃত্যুর বিষয়ে কারও কোনো আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION