1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
'ওয়ান-টু-থ্রি' বলেই নামানো হচ্ছিল গাছ, শেষ মুহূর্তে সরে যেতে না পেরে প্রাণ গেল আশ্রম সেবায়েতের - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগ, স্বজনদের পিটুনিতে হাসপাতালে যুবক গোপালগঞ্জ জেলা শহরের যানজট নিরসনে ইজিবাইক ও মোটরচালক-মালিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির বাউফলে বসতঘরের পেছনে গাঁজার ৩ গাছ, আটক ১ গোপালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকদের অবসরভাতা পেতে ভোগান্তি, মন্ত্রণালয়কে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে এক দিনে ৯ জনের মৃত্যু

‘ওয়ান-টু-থ্রি’ বলেই নামানো হচ্ছিল গাছ, শেষ মুহূর্তে সরে যেতে না পেরে প্রাণ গেল আশ্রম সেবায়েতের

  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২১৩ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গাছ সরানোর সময় সবাই বেঁচে গেলেও শেষ মুহূর্তে সরে যেতে না পারায় প্রাণ হারালেন আশ্রম সেবায়েত অসিম বল্লভ (২৭) । মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ঘটে গেল মর্মান্তিক এই দুর্ঘটনা।

রবিবার (৫ জুলাই) বিকেল ৩টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড় গ্রামে অবস্থিত শ্রী শ্রী নরোত্তম ব্রজবাসী সেবা আশ্রমে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অসিম বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব বাকাল গ্রামের মৃত জীবন বল্লভের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, আশ্রম প্রাঙ্গণে কয়েকটি গাছ কাটার কাজ চলছিল। একটি বড় গাছ কাটার পর চারজন মিলে সেটি কাঁধে করে সরিয়ে নিচ্ছিলেন। নির্ধারিত স্থানে পৌঁছানোর জন্য সবাই একসঙ্গে ‘ওয়ান-টু-থ্রি’ বলে গাছটি নামানোর চেষ্টা করেন। এ সময় সামনের তিনজন দ্রুত সরে যেতে পারলেও অসিম সময়মতো নিজেকে সরিয়ে নিতে পারেননি। ফলে গাছের প্রবল ধাক্কায় তিনি ছিটকে মাটিতে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

আশ্রমের অপর সেবায়েত স্বপন দাস ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুবির কুমার হাসপাতালে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যপারে অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অকস্মাৎ এই দুর্ঘটনায় আশ্রমজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ভক্ত, সেবায়েত ও স্থানীয়দের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনার আবহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION