1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রী, সরলতায় মুগ্ধ কিশোরগঞ্জবাসী ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন আড়াইহাজারে ১৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে প্রাণ গেল যুবকের গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম

  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৮৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, দীর্ঘ ২০ বছর  বগুড়া নানাক্ষেত্রে অবহেলা ও বৈষম্যের শিকার হয়েছে। বর্তমান সরকার সেই বঞ্চনার অবসান ঘটিয়ে বগুড়ার উন্নয়নকে জাতীয় উন্নয়নের ধারার সঙ্গে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে।

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে আয়োজিত দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পুন:খননকৃত বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার বড়াইল-বাকসন খালের দুই পাশের সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘদিনের অবহেলায় পলি জমে মৃতপ্রায় ময়দানহাট্টা ইউনিয়নের বড়াইল-বাকসন খাল ফিরে পেয়েছে নতুন জীবন। সেই পুনর্জাগরণের ধারাবাহিকতায় খালের দুই পাড়জুড়ে শুরু হলো সবুজের নতুন অভিযাত্রা। প্রতিমন্ত্রী খালের দুই তীরজুড়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং একটি টেকসই সবুজবেষ্টনী গড়ে তোলার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রীর আগমনকে ঘিরে কর্মসূচিস্থলে হাজারও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও নানা শ্রেণিপেশার মানুষ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে। শুধু অবকাঠামো নির্মাণ নয়, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাও সরকারের অগ্রাধিকার। সে লক্ষ্যেই খাল পুনঃখননের পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি নেতা, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিপুলসংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION