1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘বিরোধী দল শুধু সেই সংস্কারের কথা বলে, যেটা তাদের ক্ষমতার ভাগ দেবে’ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেফতার ৬ জন রিমান্ডে সোনারগাঁয়ে ১টি চুনা কারখানা ধ্বংস ও ১৬শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান জয়পুরহাটের হত্যা মামলার ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রূপগঞ্জে ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৮ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার রাষ্ট্রপতি পদে এখনও প্রার্থী ঠিক করেনি বিএনপি: চিফ হুইপ

‘বিরোধী দল শুধু সেই সংস্কারের কথা বলে, যেটা তাদের ক্ষমতার ভাগ দেবে’

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত বলেছেন, বিরোধী দল মাঝেমধ্যেই সংস্কারের কথা বলে। জুলাই সনদের কথা বলে। তারা শুধু সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘ওনারা (বিরোধী দল) স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে এক দিনও কথা বলেনি। একটি স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছিল। তারা অনেক কিছু চিন্তাভাবনা করে অনেক কিছু লিখে দিয়েছে। আমি খুশি হতাম আমাদের বিরোধী দল যদি সেই স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আমাদের এখানে কথা বলত।’

এ সময় প্রতিমন্ত্রী তার বক্তব্যে কয়েকটি চ্যালেঞ্জের কথা তুলে ধরে বলেন, ৭১ ভাগ মৃত্যু হচ্ছে অসংক্রামক ব্যাধির কারণে। আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে অতিমারি ও মহামারি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়াকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশে স্বাস্থ্যসেবায় মোট ব্যয়ের প্রায় ৮০ শতাংশই রোগীদের নিজেদের পকেট থেকে বহন করতে হয়। থাইল্যান্ডে এই হার মাত্র ১০ শতাংশ। মালদ্বীপে প্রায় ১৮ শতাংশ।

মুহিত স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দের মূল লক্ষ্য ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো কথা উল্লেখ করে বলেন, সরকার একটি সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে চায়। সেখানে ধনী-গরিব নির্বিশেষে বিনা মূল্যে সহজলভ্য চিকিৎসা পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION