পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে তিতাসের অভিযানে ৪ টি চুনা কারখানা ভেঙে গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষরা।
২২ জুন সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে পৌরসভা বকুল তলা ১ টি, পিরোজপুর মোজাফফর ফাউন্ডেশন ও মাদরাসা সংলগ্ন ১টি, গোলাবাড়ি, ১ টি, সোনাখালী ১ টি, সহ ৪ টি চুনা কারখানা গুড়িয়ে দেওয়া হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যামিস্ট্রেট সুহা তাবিল, ও সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী সুরঞ্জিত এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
চুনা কারখানা গুলো এক্সকেভেটর মেশিনের সাহায্যে ভেঙে ফেলা হয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয় ও পানি স্প্রে করা হয়।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply