1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কত নম্বরে হবে বিসিএস ভাইভা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী - Bangladesh Khabor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা সোনারগাঁয়ে ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত কোটালীপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ভেকু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে সংবাদ : প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ২৩ জুন ঘিরে সতর্ক র‍্যাব: আইনশৃঙ্খলা বিঘ্নিত করলে ছাড় নয় কত নম্বরে হবে বিসিএস ভাইভা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির

কত নম্বরে হবে বিসিএস ভাইভা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর ২০০-তে ফিরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। ভাইভা প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ, গতিশীল ও দুর্নীতিমুক্ত রাখতে বর্তমানের ১০০ নম্বরের পদ্ধতিই বহাল থাকবে বলে স্পষ্ট জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

সংসদে প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১১ ডিসেম্বরের এক বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিএসের ভাইভা নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছিল। চলমান ৪৭তম বিসিএস থেকেই এই নতুন নিয়মে ভাইভা পরীক্ষা নেওয়া হচ্ছে। এছাড়া বিশেষ বিসিএস হিসেবে পরিচিত ৪৮তম ও ৪৯তম বিসিএসেও ১০০ নম্বরের ভাইভা নেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ২০২৫ সালের মে মাসে সংশোধিত বিধিমালা অনুযায়ী এই পরিবর্তন আনা হয়। আগামী ৫০তম বিসিএসসহ ভবিষ্যতের সব বিসিএস পরীক্ষাতেও এই ১০০ নম্বরের ভাইভা পদ্ধতি চালু থাকবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বিসিএস পরীক্ষা আরও বেশি স্বচ্ছ, গতিশীল এবং বৈষম্যহীন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION