1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ

  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৯৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগ সুযোগ পেলে আবারও কয়েক লাখ মানুষ হত্যা করবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

শনিবার (২০ জুন) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আবু হানিফ বলেন, ২৩ শে জুন নিষিদ্ধ দল আওয়ামী লীগ নাশকতার ছক কষছে। ইতোমধ্যে তারা বিভিন্ন জায়গায় ককটেল ফাটিয়ে ঝটিকা মিছিল করছে। এসব মিছিল নিভৃত করতে প্রশাসনের কোনো তৎপরতা নাই। প্রশাসনের নীরবতার কারণে নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল করার সুযোগ পাচ্ছে। নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রশ্নে প্রশাসনের নীরবতার প্রতিবাদে সবাইকে সোচ্চার হতে হবে।

তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যম সারির নেতারা প্রায় সবাই নিজ নিজ এলাকায় ফিরেছে। এরাই মূলত জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি ছাত্র জনতার উপর হামলা করেছিল। এদের প্রায় সবাই বিভিন্ন হত্যা মামলার আসামি। কিন্তু তাদের বিষয়ে প্রশাসন নিশ্চুপ। প্রশাসনে থাকা আওয়ামী দুর্বৃত্তরা এদের সহযোগিতা করছে। আর রাজনৈতিক দল গুলোও কিছু সুবিধার বিনিময়ে আওয়ামী লীগকে স্পেস দিচ্ছে।

তিনি আরও বলেন, মনে রাখতে হবে আওয়ামী লীগ একটা হিংস্র দল, এদের ভেতরে কোনো মানবিকতা বলতে কিছু নাই। জুলাইয়ের গণহত্যা নিয়েও তারা অনুতপ্ত নয় বরং এরা আরও আগ্রাসী হয়ে উঠবে সুযোগ পেলে। এরা সুযোগ পেলে আবারও কয়েক লাখ মানুষকে হত্যা করবে। আওয়ামী লীগ হলো বিষাক্ত সাপের মত। সুযোগ পেলেই ছোবল দিবে।

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রশ্নে কোন আপোষ নেই উল্লেখ করে আবু হানিফ বলেন, এই গণহত্যাকারী দল আওয়ামী লীগ আমাদের কমন শত্রু। তাদের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION