1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার দেশকে নতুন কিছু দেওয়ার প্রত্যয়ে তরুণদের রাজনীতি করা উচিত: রিজভী ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাতিষ্ঠানিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটি দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশীল রাষ্ট্র হতে পারে না : স্বাস্থ্যমন্ত্রী

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার

  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৬৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

বৃহস্পতিবার (১৯ জুন) পাকিস্তান হাইকমিশন ঢাকার উদ্যোগে আয়োজিত এক খাদ্য উৎসবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে পাকিস্তানের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধন ঐতিহ্য উপস্থাপন করা হয়। 

অনুষ্ঠানে কূটনৈতিক মহলের সদস্য, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যাপক সংখ্যায় উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা পাকিস্তানি খাবার ও ফ্যাশন সামগ্রীতে আগ্রহ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।

গণমাধ্যমের সঙ্গে হাইকমিশনার ইমরান হায়দার বলেন, এতো বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি অত্যন্ত উৎসাহব্যঞ্জক। ভবিষ্যতেও জনগণের সঙ্গে এ ধরনের সংযোগমূলক আয়োজন অব্যাহত থাকবে, যা দুই ভ্রাতৃপ্রতিম দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানে পাকিস্তানের বিভিন্ন খ্যাতনামা ফ্যাশন ব্র্যান্ডও তাদের পণ্য প্রদর্শন করে। দিনব্যাপী আয়োজিত এ উৎসবে অংশগ্রহণকারীরা পাকিস্তানের ঐতিহ্যবাহী খাবার, সংস্কৃতি ও আধুনিক ফ্যাশন সম্পর্কে জানার সুযোগ পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION