1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, প্ল্যাকার্ড দেখাল রোহিঙ্গারা বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ

শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৬৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গল সফরে আসছেন তারেক রহমান। সফরকালে তিনি তৃতীয় ধাপে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

বুধবার (১৭ জুন) দুপুর ১টায় শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার মির্জাপুর ইউনিয়নের উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন স্থানের ব্যানার-ফেস্টুন অপসারণ, দেয়াল ও ফুটপাতের সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর যাতায়াতের পথের বিভিন্ন দেয়ালে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানসংবলিত আলপনা আঁকা হয়েছে। এছাড়া সোমবার (১৫ জুন) রাতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে স্বাগত মিছিল করেন।

সার্বিক প্রস্তুতি পরিদর্শনে ইতোমধ্যে সমাজ কল্যাণমন্ত্রী ডা. এ জেড জাহিদ হোসেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী এবং মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান মিজান অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুবিধাবঞ্চিত ১৫৫টি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোয়েব আহমেদ জানান, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতীকীভাবে ১০ জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন।

এছাড়া অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত পক্ষাঘাত, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত পাঁচজনকে জনপ্রতি ৫০ হাজার টাকা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পাঁচজনকে ১০ হাজার টাকা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শিক্ষার্থীকে জনপ্রতি ১০ হাজার টাকা, চা-শ্রমিকদের টেকসই আবাসন নির্মাণে পাঁচজনকে জনপ্রতি দুই লাখ টাকা এবং দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীনদের জন্য বিশেষ অনুদানের আওতায় ১০০ জনকে জনপ্রতি ১০ হাজার টাকার চেক বিতরণ করা হবে।

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শ্রীমঙ্গলের মানুষ এখন উন্মুখ হয়ে আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION