1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত

  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ঠাকুরগাঁওয়ে ভবিষ্যতে আরও অনেক বেশি চীনা বিনিয়োগ আসবে এবং চলতি বছরের জুলাই বা আগস্ট মাসের মধ্যে চীনের একটি প্রতিনিধি দল এ জেলা সফর করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে এখানকার ছাত্র-ছাত্রীদের জন্য চলতি বা আগামী বছরে চীন সফরের বিশেষ সুযোগ তৈরি করে দেওয়ার ঘোষণাও দেন তিনি।

শুক্রবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে ‘বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগের’ আওতায় স্কুলব্যাগ ও শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সদর উপজেলার ৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৬ হাজার ৩০৮ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া অন্যদের মধ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ের অর্থনৈতিক সম্ভাবনা ও কৃষিজমির প্রশংসা করে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আমি আসার পথে দেখেছিলাম এখানে অনেক জমি আছে। আপনারা অনেকে চাষাবাদ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আমাকে ঠাকুরগাঁও সম্পর্কে অনেক পরিচয় দিয়েছেন। আমি ভাবছি আরও অনেক বিনিয়োগ ঠাকুরগাঁওয়ে আসবে। আমি আজকে এখানে একটা প্রতিশ্রুতি দিচ্ছি, চলতি বছরের জুলাই বা আগস্ট মাসে অবশ্যই চীনের একটি প্রতিনিধি দল এখানে আসবে।

অনুষ্ঠানে উপস্থিত এক শিক্ষার্থীর মেধার প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, আমি দেখেছি যে একটি ছেলে আয়োজিত অনুষ্ঠানে ইংরেজিতে খুব ভালোভাবে কথা বলেছে। আমি আশা করি আপনারা ভালোভাবে চীনা ভাষা দিয়েও বক্তব্য দিতে পারবেন। আমি বলতে চাই, চলতি বছর বা আগামী বছরে এখানকার ছাত্র-ছাত্রীদের নিয়ে চীনে সফর করা হবে। আমি আপনাদেরকে সেই সুযোগ করে দিব। আশা করি আপনারা সবাই চীনে সফর করার সুযোগ পাবেন।

এর আগে বক্তব্যের শুরুতে ঠাকুরগাঁওয়ে আসতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে চীনা রাষ্ট্রদূত বলেন, আজকে আমি খুব খুশি হয়েছি ঠাকুরগাঁওয়ে আসতে পেরে এবং শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি খুবই আনন্দিত। আমি বলতে চাই কেন এই অনুষ্ঠান আমরা আয়োজন করেছি? জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের খুব বিখ্যাত একজন রাজনীতিবিদ। তিনি সবসময় জনগণের কল্যাণের জন্য কাজ করছেন। কয়েক দিন আগে তিনিসহ উচ্চপদস্থ একটি প্রতিনিধি দল চীনে সফর করেছেন। প্রতি বছর আমরা চীনা দূতাবাস বাংলাদেশের মানুষের জন্য কিছু জিনিস বিতরণ করব। চলতি বছর আমি ভাবছি যে আমি সবসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিছু সমর্থন দেব। এর জন্য এখানে এসে আপনাদের জন্য শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছি।

অনুষ্ঠানে শিশুদের ব্যাপক উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমি কখনো ভাবতে পারিনি যে একদল বাচ্চা এখানে এসেছে, এটি আমার অংশগ্রহণ করা সবচেয়ে বড় অনুষ্ঠান। এতে প্রতিফলিত হলো যে আপনাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের প্রতি ভালোবাসা এবং চীন-বাংলাদেশ বন্ধুত্বকে সমর্থন। আপনারা জানেন যে শিশুরা একটি দেশের ভবিষ্যৎ। আমি আশা করি আমাদের এই শিক্ষাসামগ্রী বিতরণ আপনাদের জন্য আরও ভালোমানের শিক্ষা পেতে সহায়তা করবে এবং আপনারা চীন-বাংলাদেশের উন্নয়নকে সমর্থন করবেন।

পরিশেষে তিনি সবাইকে চীন-বাংলাদেশ বন্ধুত্বকে সমর্থন করার আহ্বান জানান এবং কোমলমতি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে ও ভালোভাবে লেখাপড়া করার পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION