1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে: রাশেদ - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষোভ জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ

এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে: রাশেদ

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১১৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তার দাবি, এনসিপিকে ধীরে ধীরে জামায়াতে ইসলামীর আরেকটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হচ্ছে।

রোববার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান এ মন্তব্য করেন।

পোস্টে তিনি বলেন, ‘এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে। হয়তো আমাদের নাহিদ-আসিফরা নিজেরাও বুঝতেছে না, কিভাবে এনসিপিকে দখল করছে জামায়াত-শিবির।’

রাশেদ খানের দাবি, এনসিপির অন্যতম নেতা আসিফ মাহমুদ অতীতে এ বিষয়ে সোচ্চার থাকলেও বর্তমানে তিনি জামায়াত-শিবিরের কর্মীদের দলে অন্তর্ভুক্ত করছেন।

তিনি বলেন, ‘জামায়াতের প্রতিষ্ঠান না হয়ে এনসিপি একটি নতুন দল হিসেবে নতুনভাবে দাঁড়াতে পারতো। বাংলাদেশে নতুন দল বা শক্তির বিকাশের বাস্তবতা ও প্রয়োজনও ছিলো। কিন্তু জামায়াত থাকতে আরেকটি জামায়াতের ‘প্রোম্যাক্স’ দলের প্রয়োজন ছিলো না।’

বিএনপির এই নেতা আরও দাবি করেন, এনসিপির রাজনৈতিক যাত্রা শুরু থেকেই জামায়াত-শিবিরের প্রভাবের মধ্যে রয়েছে।

তার ভাষ্য, ‘৮০ শতাংশ জামায়াত-শিবির দিয়েই এনসিপির বসন্ত শুরু হয়েছে। হয়তো ভবিষ্যতে জামায়াতের মধ্যে বিলুপ্ত হয়েই শতভাগ বসন্ত হবে।’

রাশেদ খান বলেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের শূন্যতা পূরণের একটি সুযোগ এনসিপির সামনে তৈরি হয়েছিল। তবে নেতৃত্বের ব্যর্থতায় সেই সম্ভাবনা নষ্ট হয়েছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ‘ইতোমধ্যেই এনসিপির ব্যর্থতায় আওয়ামী লীগের ফেরার প্রাসঙ্গিকতা সৃষ্টি হয়েছে। কিন্তু এনসিপির মাধ্যমে আওয়ামী শূন্যতা পূরণের এক দারুণ সুযোগ সৃষ্টি হয়েছিল। সেই সুযোগ হাতছাড়া হলো। নতুন সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট করল আমাদের নাহিদ-আসিফরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION