1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজি - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজি

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : পবিত্র হজ পালন শেষে গতকাল শনিবার পর্যন্ত দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞতিতে জানানো হয়, আজ রোববার নয়টি ফ্লাইটে আরও ৩ হাজার ৬৪৬ জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। এর মাধ্যমে অর্ধেকেরও বেশি হাজি দেশে এসে পৌঁছাবেন। বাকি হাজিরা পর্যায়ক্রমে ফ্লাইট সিডিউল অনুসারে দেশে ফিরবেন। আগামী ১ জুলাই হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম শেষ হবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অনেক হাজি। জানিয়েছেন তাদের হজের অনুভূতি ও অভিজ্ঞতার কথা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৌদি সরকারের সার্বিক হজ ব্যবস্থাপনা নিয়ে উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন হাজিরা।

এদিকে, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীরাও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মানুষকে সরকারি মাধ্যমে হজ পালনের পরামর্শ দিয়েছেন।

ধর্ম মন্ত্রণালয় জানায়, গতকাল শনিবার পর্যন্ত মক্কা ও মদিনার বাংলাদেশ হজ মিশন মেডিকেল সেন্টার ৫৮ হাজার ৪৯টি ব্যবস্থাপত্র দিয়েছে। এছাড়া, সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৯৮ জন। এ বছর হজ পালনে এসে এ পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এছাড়া বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২২ জন হজযাত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION