1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১১৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের পর অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য ছড়াতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে। গণতন্ত্রকে রক্ষা করতে এবং দেশের সংকটময় মুহূর্তে চক্রান্তকারীদের চিহ্নিত করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

শুক্রবার (৫ জুন) বিকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক এমপি ও চিফ হুইপ মাহবুবুল আলম তারা ও প্রখ্যাত সাংবাদিক ও ক্রীড়াবিদ মাহবুবুল হক পেয়ারার স্মরণে আলোচনা সভায় এ অভিযোগ করেন মির্জা ফখরুল।

বিএনপিকে উদারপন্থি রাজনৈতিক দল দাবি করে দলটির মহাসচিব বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, বরং এটি জনগণের অধিকার ও কল্যাণে নিবেদিত একটি সম্পূর্ণ উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। কিন্তু দেশে গণতন্ত্র ও জনধিকারে অবিশ্বাসী একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে। এদের প্রতিহত করতে সরব হওয়ার আহ্বান জানান তিনি। তারা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

মির্জা ফখরুল বলেন, এখনকার রাজনীতিতে মূল্যবোধ নাই। রাজনীতিকে ধ্বংসের চক্রান্ত চলছে। পরিকল্পিতভাবে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নেতার চরিত্র হনন করেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক পথে উত্তরণের প্রক্রিয়া চলছে। কিন্তু কিছু কিছু মহল নির্বাচনের আগে থেকে চক্রান্ত করে, যেন এখানে গণতন্ত্র না থাকে। এ সরকারের দ্বায়িত্ব এই চক্রান্ত যেন সফল না হয়।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে নানামুখী ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির নেতাদের বিরুদ্ধে অশালীন ভাষা ও কুৎসা রটানো হচ্ছে।

তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নানা চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র সত্ত্বেও জনগণ বিএনপি এবং বর্তমান সরকারের পাশে রয়েছে।

আলোচনা সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION