1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এনসিপি নেতাকে জুতাপেটা - Bangladesh Khabor
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ঈদের দিন চাচা-ভাতিজাকে পিটিয়ে আহত করার অভিযোগ এনসিপি নেতাকে জুতাপেটা রাজস্ব থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরছেন হাজিরা শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতি করতে আসুন: ডেপুটি স্পিকার অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের ২০টি ঐতিহাসিক মাইলফলক তুলে ধরলেন মাহদী আমিন খুলনায় একই পরিবারের তিনজনকে হত্যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদতাৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

এনসিপি নেতাকে জুতাপেটা

  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার বিরুদ্ধে কয়েকজন ছাত্রী ও নারী শিক্ষকদের উত্ত্যক্ত এবং তাদের অশালীন কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।

প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষে তাকে জুতা পেটা করেছেন। পরে তিনি ভবিষ্যতে আর এমন কাজ করবেন মর্মে মুচলেকা দিয়ে রেহাই পেয়েছেন।  গত ২৪ মে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

ওই নেতা বগুড়ায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ড্রাইভিং ও আরএসি ট্রেডের ছাত্র।  তার নাম আলী আজম সাব্বির খান।

এ প্রসঙ্গে টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী এসএম ইমদাদুল হক বলেন, এটা একটি সাধারণ ঘটনা।  ওই ছাত্রকে বহিষ্কার করা হবে।

জানা যায়, জেলা এনসিপি ওই নেতাকে সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি ও তিনদিনের কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

অভিযোগে জানা গেছে, বগুড়া শিবগঞ্জের দহিলা গ্রামের সেকেন্দার আলীর ছেলে এনসিপি নেতা আলী আজম সাব্বির খান বগুড়া টিটিসিতে তিন মাসের ড্রাইভিং ও আরএসি ট্রেডে ভর্তি হন। তিনি নিজের ট্রেডের পাশাপাশি অন্যান্য ট্রেডের অন্তত ২০ জন ছাত্রীকে মোবাইল ফোন ও সরাসরি নানাভাবে উত্ত্যক্ত ও অশালীন কুপ্রস্তাব দেন। শুধু তাই নয়; প্রতিষ্ঠানের অন্তত ছয়জন নারী শিক্ষককেও একই ধরনের কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাকে নিষেধ করলে তিনি তাদের এনসিপির সমন্বয়ক পদের ভয় দেখান। এ ব্যাপারে ভুক্তভোগীরা টিটিসির অধ্যক্ষের কাছে বিচার দাবি করেন। পরে প্রশাসনিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। এরপরও এনসিপি নেতা সংশোধন হননি। তিনি প্রতিষ্ঠান ছুটির দিন গত ২৪ মে অধ্যক্ষের কক্ষে শিক্ষকদের সঙ্গে অসদাচারণ ও চড়াও হওয়ার চেষ্টা করে। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে জুতাপেটা করেন। এরপর ভবিষ্যতে এমন কাজে জড়িত থাকবেন না মর্মে মুচলেকা দিয়ে রেহাই পান। এ ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। নারী শিক্ষার্থী ও নারী শিক্ষকদের হয়রানির সঙ্গে জড়িত সাব্বিরকে আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ ঘটনার পর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত বার্তায় সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাব্বিরকে সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি ও শোকজ করা হয়েছে।

আগামী তিন কার্যদিবসের মধ্যে জেলা এনপিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদ ও সদস্য সচিব সুলতান মাহমুদের কাছে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়। ফোন না ধরায় এ নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

তবে নাম ও পরিচয় প্রকাশে অনুচ্ছিক জেলা এনসিপির এক দায়িত্বশীল নেতা আলী আজম সাব্বির খানের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION