1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতি করতে আসুন: ডেপুটি স্পিকার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্র চূড়ান্ত ২৭ আগস্ট ১৭ বছর খাল সংস্কার না করায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে: ত্রাণমন্ত্রী ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত কুষ্টিয়ায় নৈশ প্রহরীর লাশ উদ্ধার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী গুলিস্তানে এসি বিস্ফোরণে দগ্ধদের খোঁজ-খবর নিলেন স্বাস্থ্যমন্ত্রী কুষ্টিয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত পরীক্ষা স্থগিত ও মন্ত্রীর পদত্যাগের দাবিতে জয়ৌপুরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ

শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতি করতে আসুন: ডেপুটি স্পিকার

  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৯৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুনে গুণান্বিত হয়ে রাজনীতি করতে আসুন। নিজেকে গড়ে তুলুন। শহীদ জিয়া কেবল একজন রাষ্ট্রনায়ক বা সেনাপ্রধান ছিলেন না, তিনি ছিলেন একজন ‘জন্মগত নেতা’। সততা, দেশপ্রেম ও সাহসিকতার মাধ্যমে তিনি আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

শনিবার (৩০ মে) দুপুরে দুর্গাপুরে উপজেলা বিএনপির আয়োজিত জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, সিদ্ধান্তহীনতার সময়ে মৃত্যুভয় উপেক্ষা করে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। আজকের গার্মেন্টস শিল্প ও কৃষি বিপ্লব তার দূরদর্শী চিন্তারই ফসল।

রাষ্ট্রক্ষমতায় থেকেও জিয়ার সাদামাটা জীবনযাপন ও সততাকে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন ডেপুটি স্পিকার। তিনি নেতাকর্মীদের শুধু আবেগে বা ‘হুজুগে’ রাজনীতি না করে, জিয়ার আদর্শ বুকে ধারণ করে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান।

এ সময় বিএনপি ও তার সহযোগী সংগঠনে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION