1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নিরাপদ ঈদযাত্রা, যানজটপ্রবণ এলাকায় বিজিবি মোতায়েন - Bangladesh Khabor
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

নিরাপদ ঈদযাত্রা, যানজটপ্রবণ এলাকায় বিজিবি মোতায়েন

  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ টোলপ্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৩টি টিম কাজ করছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম মঙ্গলবার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাইপাইল ও নবীনগর এলাকায় ৪টি, পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে টোলপ্লাজা এলাকায় ৬টি, মেঘনা সেতু, পঞ্চবটি সেতু, কাঞ্চন সেতু, মোগড়াপাড়া এবং মদনপুর মোড়/কাঁচপুর এলাকায় ৪টি, গাজীপুর চৌরাস্তা এলাকায় ১টি, যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ে ২টি, চট্টগ্রাম শাহ আমানত কর্ণফুলী সেতু এলাকায় ১টি, খুলনার রূপসা খান জাহান আলী সেতু এলাকায় ১টি, কিশোরগঞ্জের ভৈরব সেতু এলাকায় ১টি, লালন শাহ সেতুর কুষ্টিয়া ও পাবনা প্রান্তে ২টি এবং নাটোরের গুরুদাসপুর আত্রাই টোলপ্লাজা এলাকায় ১টি টিম মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদস্যরা গত ২১ মে থেকে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যানজট নিরসন, শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। ঈদের পরবর্তী ৩ দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION