1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারের হঠকারী সিদ্ধান্ত দেশের ব্যাংক ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলছে: গোলাম পরওয়ার সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: ত্রাণমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন তৌহিদ হোসেন ১৫ ইউনিটের চেষ্টায় কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে বিয়ের আশ্বাসে ডেকে নিয়ে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সাবেক স্বামী কোটালীপাড়ায় চাঁদা চেয়ে ব্যর্থ হয়ে হামলা, গুরুতর আহত বিএনপি পরিবারের সদস্য বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে

  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, সরকারি দলীয় আদেশের অপেক্ষায় থেকে পুলিশ আবারও আওয়ামী লীগের সময়ে যেভাবে সরকারি দলীয় নির্দেশ বাস্তবায়নের স্থানীয়ভাবে পেটুয়া বাহিনী হিসেবে কাজ করতো, একইভাবে পুলিশ এখন পেটুয়া বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। তাদের পোস্টিং, প্রমোশন এবং পদায়নের ভয় দেখিয়ে তাদেরকে আবার দলীয়ভাবে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে।

তিনি বলেন, পুলিশ পুলিশ বাহিনীর ভাইদের কাছে আহ্বান জানাব, আপনারা ৫ আগস্ট এবং জুলাইয়ের কথা মনে রাখুন। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের দলদাস হয়ে পুলিশের যেই পরিণত হয়েছিল, আমরা বিশ্বাস করি আপনারা পুলিশকে সেই দিকে ঠেলে দেবেন না। পুলিশ জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেবেন না।

সোমবার (২৫ মে) ঝিনাইদহ জেলা শহরের পায়রা চত্বরে আয়োজিত দলীয় সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সদ্য কারামুক্ত এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারিকুল ইসলাম ওরফে তারেক রেজা, সাইদ মোস্তাফিজ, শাহরিন ইরা, সভাপতি জাতীয় ছাত্র শক্তি জাহিদ হাসান, মুখ্য সংগঠক জাতীয় যুব শক্তি রিফাত রশিদসহ স্থানীয় নেতারা।

এ সময় আইন বিভাগ নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দেখলাম বিএনপি আবার দলীয়করণ করার চেষ্টা করেছে। সেই দলীয়করণের অংশ হিসেবে আমরা দেখলাম বিচার বিভাগের যেই সচিবালয়, সেই সচিবালয়কে বিলুপ্ত করে দিয়ে বিচার বিভাগকে দলীয়করণ প্রাতিষ্ঠানিকভাবে করার চূড়ান্ত সাংবিধানিক নিষ্পত্তি বিএনপি করেছে। এবং এটি আমাদের জাতির জন্য লজ্জার। আমরা ৫ আগস্টের পরে আমরা বিচার বিভাগের স্বাধীনতার আমরা দিকে আমরা ধাবিত হচ্ছিলাম। সেটির অংশ হিসেবে আমাদের বিচার বিভাগের আলাদা সচিবালয় করা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম বিএনপি এসে আবার আওয়ামী লীগের পথে হাঁটছে।

তিনি বলেন, এই সচিবালয় বিলুপ্তকরণ করে দিয়ে এই বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এসে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে। আবার পোস্টিং, প্রমোশনের  অজুহাতে, এই পোস্টিং প্রমোশনকে ওয়েপোনাইজ করে বিচারকদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সারা দেশের আইনশৃঙ্খলা চরম অবনতি হয়েছে। হামে শিশু মারা যাচ্ছে, নিউমোনিয়ায় শিশু মারা যাচ্ছে, শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে। সরকার শিশুদের ধর্ষণ রোধে কতটা কার্যকর পদক্ষেপ রাখবে, সেটা জনগণের মধ্যে এখন শঙ্কা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION