1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুজিববর্ষে ঢাকায় আসবেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

মুজিববর্ষে ঢাকায় আসবেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম

  • Update Time : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭১ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদের সঙ্গে আলোচনার পর তিনি এ কথা জানান।

মোমেন বলেন, আমরা অনেকগুলো বিষয়ে একমত হয়েছি। এর মধ্যে ম্যানপাওয়ার চুক্তি ও দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সমঝোতা চুক্তি রয়েছে। বাণিজ্য বৃদ্ধি, কানেকটিভিটি, শিপিং লাইনসহ অন্যান্য সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, মালদ্বীপে অবস্থিত দেশি ও বিদেশি সবাইকে সরকারি খরচে কোভিড টিকা দেওয়া হবে। এ জন্য আমরা ওই দেশে কিছু নার্স পাঠাবো।মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ বলেন, বাংলাদেশের কর্মীরা মালদ্বীপে অবদান রাখছেন। করোনা মহামারির মধ্যে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান তিনি।

মালদ্বীপে যেসব বাংলাদেশি অনিবন্ধিত আছে তাদের নিবন্ধিত করা এবং যারা ফেরত আসতে চায় তাদের ফেরত আনার জন্য সহযোগিতার ওপর জোর দেন আব্দুল্লাহ শহীদ। গতকাল সোমবার মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ চারদিনের সফরে ঢাকা আসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION