1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন তৌহিদ হোসেন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারের হঠকারী সিদ্ধান্ত দেশের ব্যাংক ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলছে: গোলাম পরওয়ার সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: ত্রাণমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন তৌহিদ হোসেন ১৫ ইউনিটের চেষ্টায় কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে বিয়ের আশ্বাসে ডেকে নিয়ে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সাবেক স্বামী কোটালীপাড়ায় চাঁদা চেয়ে ব্যর্থ হয়ে হামলা, গুরুতর আহত বিএনপি পরিবারের সদস্য বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন তৌহিদ হোসেন

  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি লিখলেও তা যে কাজে আসবে না সেটা জানতেন অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। শেখ হাসিনাকে ফেরানোর চিঠির কোনো উত্তর কেন আসেনি এ বিষয়ে তিনি বলেন, উত্তর কি আশা করেছিলাম আমরা? আমি আশা করিনি। আমি মনে করি আওয়ামী লীগ রাজনীতি থেকে যে একেবারে আউট হয়ে গেছে বা যাচ্ছে এ রকম থাকবে না। আমাদের মানুষজনের স্মৃতিশক্তি খুব দীর্ঘ না। আমি মনে করি, তারা রাজনীতিতে ফিরে আসবে এবং আমার অনুমান দেশের আগামী নির্বাচনে অংশ নেবে।

যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তৌহিদ হোসেন বলেন, আমি তিনবার কুইট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে তারা বলে যে, এটা অন্তর্বর্তী সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে।

জুলাই গণঅভ্যুত্থানে ডিপস্টেট সক্রিয় ছিল কিনা উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ডিপস্টেট সমস্ত পৃথিবীতে প্রতিটা ঘটনার সঙ্গেই জড়িত থাকে। পৃথিবীতে প্রতিটি ঘটনাতেই ডিপস্টেট কোনো না কোনোভাবে জড়িত থাকে। ডিপস্টেট ইনভলভ হয় তবে স্রোতের বিপরীতে না। তারপর তারা সেটা ম্যানপুলেট করবে।

‘কিচেন কেবিনেটের’ বিষয়ে কথা শোনা যায় সাবেক পররাষ্ট্র উপদেষ্টার মুখে। তিনি বলেন, কোনো একটা উপলক্ষ্যে যমুনাতে ‘কিচেন কেবিনেটের’ মিটিংয়ে আমাকে যেতে হয়েছিল। পরে জেনেছি- প্রতি মঙ্গলবার তারা বসেন। সিদ্ধান্ত নেন কেউ কেউ এ ধরনের কথা শোনা যেত- আমার কানেও আসত কিন্তু এর বাইরে জানা ছিল না- এ রকম একটা গ্রুপ আছে যারা নিয়মিত বসে সিদ্ধান্ত নেওয়ার জন্য।

ভোটের মাত্র তিন দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে তার বিষয়ে সাবেক এই উপদেষ্টা বলেন, পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্যতম ইনভলভ ছিল না এটাতে। এটাতে ইনভলভ ছিল কমার্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। কোনো কারণ হয়তো পেছনে ছিল বিধায় আমরা এটা করতে বাধ্য ছিলাম। কোনো বাধ্যবাধকতা না থাকলে এটা সই করার বিষয়টা নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়াই যথাযথ হতো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION