1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঐক্যের ডাক মির্জা ফখরুলের - Bangladesh Khabor
শনিবার, ২৩ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন- আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি।

শনিবার (২৩ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের আরও সক্রিয়, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে।
মন্ত্রী বলেন, আইইবি শুধু প্রকৌশলীদের একটি সংগঠন নয়, বাংলাদেশের অগ্রযাত্রা ও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ সময় তিনি দেশের উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী আরও বলেন, আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করেছি এবং অধিকার আদায়ে বারবার সংগ্রাম করেছি। জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন প্রকৌশলী ও জনপ্রতিনিধিকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সংবর্ধনা পান সানজিদা ইসলাম (তুলি) এমপি, মঈনুল ইসলাম খান (শান্ত) এমপি এবং মো. আশরাফ উদ্দিন (বকুল) এমপি।
অনুষ্ঠানে প্রকৌশলী, পেশাজীবী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION