1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চান সুপ্রিম কোর্ট বার সম্পাদক - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চান সুপ্রিম কোর্ট বার সম্পাদক

  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৩৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সি শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় ফুঁসছে গোটা দেশ। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নবনির্বাচিত সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

শুক্রবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানিয়েছেন।

অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, একটি নিষ্পাপ শিশুর প্রতি এমন পাশবিকতা সমগ্র জাতির বিবেককে নাড়া দিয়েছে। এ ধরনের জঘন্য অপরাধ কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই ইতোমধ্যে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের ন্যায়বিচারের মাধ্যমে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার নির্দেশ প্রদান করেছেন।

বিবৃতির শেষাংশে অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সম্পাদক হিসেবে আমি রামিসার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় যে কোনো আইনি সহায়তা প্রদানে প্রস্তুত আছি।

শিশুদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। আসুন, আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION