1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় গড়াই নদীতে দুইজন এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগ, স্বজনদের পিটুনিতে হাসপাতালে যুবক গোপালগঞ্জ জেলা শহরের যানজট নিরসনে ইজিবাইক ও মোটরচালক-মালিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির বাউফলে বসতঘরের পেছনে গাঁজার ৩ গাছ, আটক ১ গোপালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকদের অবসরভাতা পেতে ভোগান্তি, মন্ত্রণালয়কে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে এক দিনে ৯ জনের মৃত্যু

কুষ্টিয়ায় গড়াই নদীতে দুইজন এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১২৪ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া : কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধু মারা গেছে।
বুধবার (২০ মে) দুপুরে শহর-সংলগ্ন হরিপুর সংযোগ সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপূর্ব ইফতি তাইফ (১৮) হাটশ হরিপুর এলাকার মাহাবুল ইসলামের ছেলে ও দি কুষ্টিয়া ওল্ড হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল এবং নিহত সাকিবুল ইসলাম (১৯) শহরের থানাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে ও কুষ্টিয়া জিলা স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষে দুই বন্ধু গড়াই নদীতে গোসলে নামে। নদীর যে জায়গায় গোসলে নামে সেখানে অনেক পানি ও গভীর। তারা গোসলে নামার পরে অনেক সময় না উঠলে আশপাশে থাকা মানুষের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন কুষ্টিয়া ফায়ার সার্ভিসে খবর দেয় ও নিজেরা নদীতে নেমে খুঁজতে থাকে। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয় লোকজ তাদের দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে তাদের দুইজনকে মৃত ঘোষণা করে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, বিকেল ৪টার দিকে মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION