1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
উঠতি মডেলদের দিয়ে অশ্লীল ভিডিও তৈরি, গ্রেফতার অভিনেত্রী - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

উঠতি মডেলদের দিয়ে অশ্লীল ভিডিও তৈরি, গ্রেফতার অভিনেত্রী

  • Update Time : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৮০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

উঠতি মডেল ও অভিনেত্রীদের দিয়ে অশ্লীল ভিডিও শ্যুট করে নিজের ওয়েবসাইটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেত্রী গেহেনা বশিষ্ঠ।  রোববার মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তাকে গ্রেফতার করে। খবর-সংবাদ সংস্থা এএনআই।পর্নোগ্রাফি শ্যুটের সঙ্গে যুক্ত থাকা পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের জেরায় উঠে আসে অভিনেত্রী গেহনা বশিষ্ঠের নাম। পরে তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ।

 

পুলিশ জানিয়েছে, বহুদিন ধরেই ওয়েবসাইটে রমরমা ব্যবসা চালাচ্ছিল এই চক্রটি। গেহেনা যে ওয়েবসাইটটি চালাতেন, সেটি অশ্লীল ছবি-ভিডিওতে ভর্তি।  এ অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, এ পর্যন্ত মোট ৮৭টি পর্ন ভিডিও আপলোড করেছেন।  দু’হাজার রুপি দিয়ে সাবস্ক্রাইব করে এই ছবি ও ভিডিও দেখতে হত।ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, অনেকগুলো মডেলিং ও প্রোডাকশন হাউস এই চক্রের সঙ্গে যুক্ত। গেহেনা নিজেও একটি প্রোডাকশন হাউস চালাতেন। সবাই জানত, সেখানে ওয়েব সিরিজ ও সিরিয়ালের কাজ হয়। আদতে সেখানেই চলত পর্নোগ্রাফির শ্যুটিং।

ছবিতে-বিজ্ঞাপনে অভিনয়ের সুযোগ করিয়ে দেওয়ার নামে জোর করে পর্ন ছবিতে অভিনয়ে বাধ্য করার অভিযোগ ওঠে গেহনার সংস্থার বিরুদ্ধে। একাধিক অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। গেহেনা বশিষ্ঠের আসল নাম বন্দনা তিওয়ারি। মিস এশিয়া বিকিনি মুকুট জিতে আলোচনায় আসেন। অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং ও টিভি উপস্থাপনা করতেন। বেশ কিছু ব্র্যান্ডের বিজ্ঞাপনও করেছেন তিনি। অল্ট বালাজির ‘গান্ধি বাত’ ওয়েব সিরিজে তাকে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION