1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী - Bangladesh Khabor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর ​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন, নিহত ১ ও আহত ১ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আগামী ৫ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি : আমির হামজা সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা: পরিবেশ প্রতিমন্ত্রী অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী

সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী

  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১০৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত ১৫২টি ফ্লাইটে মোট ৫৯ হাজার ৫৫ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ (শনিবার) সকাল ১০টা পর্যন্ত এসব ফ্লাইট জেদ্দা ও মদিনা বিমানবন্দরে অবতরণ করেছে।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত ৪ জন নারীসহ মোট ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৪ জন মদিনায় ইন্তেকাল করেন।

এতে আরও জানানো হয়, গতকাল পর্যন্ত সৌদি মেডিকেল টিমের মাধ্যমে ৩০ হাজার ১২৬ জন এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৭ হাজার ১১০ জন হজযাত্রী চিকিৎসা সেবা পেয়েছেন।

লোকমান হোসেন জানান, এ বছর মোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন রয়েছেন।

এ বছর ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারীসহ মোট ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে।

এয়ারলাইন্স ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৬টি ফ্লাইটে ৩০ হাজার ৭৮ জন; সৌদি এয়ারলাইন্সের ৫৪টি ফ্লাইটে ২০ হাজার ৫২১ জন এবং ফ্লাইনাস-এর ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরব ভ্রমণ করেছেন। বাকি ১৯ হাজার ৩২৩ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত ফ্লাইটে সৌদি আরব যাবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (ইএ৩০০১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ফ্লাইটের উদ্বোধন করেন।

হজ অফিসের তথ্যমতে, ঢাকার সৌদি দূতাবাস এ পর্যন্ত ৭৮ হাজার ৩৭৮টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৩টি ভিসা দেওয়া হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ পালন করার কথা রয়েছে।

হজ পালন শেষে ফিরতি ফ্লাইট ৩০ মে থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION