1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কৃষক কার্ডে ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা: চিফ হুইপ - Bangladesh Khabor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর ​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন, নিহত ১ ও আহত ১ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আগামী ৫ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি : আমির হামজা সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা: পরিবেশ প্রতিমন্ত্রী অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী

কৃষক কার্ডে ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা: চিফ হুইপ

  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৮২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেছেন, দেশের সব মানুষ যেন খেয়ে-পরে ভালো থাকতে পারে সেজন্য বর্তমান সরকারের পক্ষ থেকে চাষিদের মাঝে কৃষক কার্ড দেওয়া শুরু হয়েছে। এর মাধ্যমে কৃষকরা ১০ ধরনের সুবিধা পাবেন।

বৃহস্পতিবার (১৪ মে) বরগুনা শিল্পকলা একাডেমিতে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কৃষক কার্ডের সুবিধা বাস্তবায়ন হলে ফসলের উৎপাদন বাড়বে। এতে কৃষকরা লাভবান হবেন এবং খাদ্য উদ্বৃত্তে পরিণত হবে দেশ।

চিফ হুইপ বলেন, আমরা আর চুয়াত্তরের দুর্ভিক্ষ দেখতে চাই না। এজন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন, ফসল উৎপাদনে পানি ব্যবস্থাপনা সহজতর করার জন্য খাল খনন খুবই গুরুত্বপূর্ণ। আমরা সে কর্মসূচি হাতে নিয়েছি। পাশাপাশি কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. নুরুল আমিন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপ-পরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস।

উল্লেখ্য, তিনদিনের এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। কৃষি তথ্য সার্ভিসের সৌজন্যে মেলায় কৃষিবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়। আগামী ১৬ মে পর্যন্ত এ মেলা চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION