1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিদেশ প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রীকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

বিদেশ প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রীকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১০৭ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনঃ একত্রীকরণ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অবহিতকরণ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘সচ্ছতা’য় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও গোপালগঞ্জ প্রবাসী কল্যাণ সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) এবং প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. এ.টি.এম. মাহবুব-উল করিম।

উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন গোপালগঞ্জ প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মোঃ আলী হোসেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার।

এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ গাজী আবিদ রায়হান, গোপালগঞ্জ বিআরটিসি’র ম্যানেজার মোঃ জামিল হোসেন, জেলা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায় এবং পল্লী উন্নয়ন একাডেমীর যুগ্মপরিচালক মোঃ তোজাম্মেল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. এ.টি.এম. মাহবুব-উল করিম বলেন, “প্রবাসীরা আমাদের অর্থনীতির চালিকা শক্তি।বিদেশ থেকে ফিরে আসার পর তারা যেন দেশে গঠনমূলক কাজে আত্মনিয়োগ করতে পারেন, সেজন্য সরকার নানা ধরণের প্রশিক্ষণ, স্বল্প সুদে ঋণ এবং পুনঃএকত্রীকরণ প্রকল্প পরিচালনা করছে। বিশেষ করে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে অসুস্থ কর্মীদের চিকিৎসা সহায়তা, মৃত কর্মীর পরিবারকে আর্থিক অনুদান প্রদান এবং মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অব্যাহত রয়েছে।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, “প্রত্যাগত অভিবাসীদের দক্ষতাকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে জেলা প্রশাসন সব ধরণের সহযোগিতা করবে। প্রবাসীদের কল্যাণে জেলা প্রশাসন ও প্রবাসী কল্যাণ সেন্টার সবসময় সজাগ রয়েছে।”

সেমিনারে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী বিশেষ করে গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি শেখ মোস্তফা জামান ও সাধারন সম্পাদক এম টি রহমান মাহমুদ, সাংবাদিক শৈলেন্দ্র নাথ মজুমদার ও সাংবাদিক হেলাল আহমেদ সহ বিপুল সংখ্যক বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা প্রবাসীদের ডাটাবেজ নিবন্ধন এবং সরকারি সুযোগ-সুবিধা গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানান।

পরিশেষে প্রবাসীদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বৈশ্বিক মহামারী করোনার কারণে বিভিন্ন দেশে হতে কাজ হারিয়ে ২০২০ সালে প্রায় ০৫ লক্ষ কর্মী দেশে ফেরত এসেছেন। প্রত্যাগত এসব কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে রেফারেন্স ও আরপিএল কার্যক্রম কারিগরি সহযোগিতা প্রদান সহ প্রকল্পের যাবতীয় সুযোগ সুবিধা তাদের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড পিএমইউ এবং ওয়েল ফেয়ার সেন্টার একযোগে বর্তমান বিশ্বের ১৭৮ দেশে নিরলসভাবে কাজ করে চলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION