1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সরকার পুলিশের প্রতি খুবই আন্তরিক ও সহানুভূতিশীল: আইজিপি - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

সরকার পুলিশের প্রতি খুবই আন্তরিক ও সহানুভূতিশীল: আইজিপি

  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৫৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, বর্তমান সরকার পুলিশের প্রতি খুবই আন্তরিক ও সহানুভূতিশীল। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।

শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর ৩০০ ফুট এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন শেষে গণমাধ্যমকে এসব কথা জানান আইজিপি।

বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছিল বলে উল্লেখ করেন আইজিপি আলী হোসেন।

তিনি বলেন, আগে পুলিশের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে আমলাতান্ত্রিক জটিলতার কথা বলা হতো। ফাইল গেলেও সময়মতো সিদ্ধান্ত পাওয়া যেত না। এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। নতুন সরকার নতুন উদ্যমে কাজ করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা করছে।

পুলিশ বাহিনীতে জনবল-সংকট প্রসঙ্গে আইজিপি বলেন, নতুন অর্থবছরে এই সমস্যা সমাধানে সরকার আশ্বাস দিয়েছে।

জনগণ ও গণমাধ্যমকে সহযোগিতার আহ্বান জানিয়ে আইজিপি জানান, বাংলাদেশ পুলিশ একটি আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়।

পুলিশ সপ্তাহ প্রসঙ্গে আলী হোসেন ফকির বলেন, রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে বিগত সময়ে পুলিশ সপ্তাহ আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবার নতুন সরকারের আমলে নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ আয়োজন করা হবে।

তিনি বলেন, ‘একসময় পুলিশ কিছুটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে ছিল। তবে পরিস্থিতি অনেকটা গুছিয়ে আনা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION