ডেস্ক রিপোর্ট : লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, রাষ্ট্রপতির চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, কিন্তু ব্যক্তি সাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে আমি ধন্যবাদ জানাতে পারলাম না বলে দুঃখিত।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
চব্বিশের অভ্যুত্থানে শহিদদের স্মরণ করে তিনি বলেন, আমি তাদের মায়েদের কথা দিয়েছি—মহামান্য রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করতে হবে।
নিজান বলেন, সংসদ ভবনে লুকিয়ে রাখা আছে (তৎকালীন ক্ষমতাসীনরা) —এমন খবর ছড়িয়ে পড়লে প্রতিটি কক্ষ ভেঙে তল্লাশি চালানো হয়েছিল। সেখানে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায় বলেও তিনি দাবি করেন।
গণভবনের ইট পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এটি বিএনপি বা জামায়াতের লোকেরা নেয়নি, কিংবা জুলাই শহীদদের মায়েরা নেননি। তার মতে, এটি ছিল রিকশাচালক, শ্রমিক ও সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।
তিনি বলেন, আমার মা (খালেদা জিয়া) সংসদে বসার মতো ভাষা ওই সংসদে ব্যবহার হয়নি। তখন সংসদ নেতা যিনি ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, তিনি টোকেন দিতেন যুব মহিলা লীগের নেত্রীদের দিয়ে কীভাবে মন্দ বলা যায়। কীভাবে খালেদা জিয়াকে নিয়ে মন্দ বলা যায়। তারপরও আমরা সংসদে ছিলাম।
Leave a Reply