1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতীয় পরিচয়পত্র আবেদনে নতুন নিয়ম - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২ তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি বাবর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

জাতীয় পরিচয়পত্র আবেদনে নতুন নিয়ম

  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৮১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : নতুন ভোটার হওয়া বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের ক্ষেত্রে কেউ মাধ্যমিক পাশ করে থাকলে তার এসএসসির সনদ সার্ভারে আপলোড করা বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৯ এপ্রিল) ইসির এনআইডি শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। আবেদনকারীর তথ্যের সঠিকতা যাচাই ও ভবিষ্যতে পরিচয়পত্র সংশোধনের জটিলতা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসির এনআইডি শাখার পরিচালক মো. সাইফুল ইসলামের স্বাক্ষর করা নির্দেশনায় বলা হয়েছে, ভোটার নিবন্ধনের সময় বেশ কিছু প্রয়োজনীয় নথি ডাটাবেজে যুক্ত করতে হয়। এর মধ্যে নিবন্ধন ফরম, জন্ম সনদ ও প্রুফ কপির পাশাপাশি এসএসসির সনদ অন্যতম। বিশেষ করে শিক্ষিত ব্যক্তিদের জন্ম তারিখ ও অন্যান্য তথ্য সংশোধনের আবেদনের সময় এসএসসির সনদের প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আবেদনকারী মাধ্যমিক পাশ হলেও মাঠ অফিসগুলো এ সনদ ডাটাবেজে যুক্ত করছে না।

নির্বাচন কমিশন লক্ষ্য করেছে, এসএসসির সনদ না থাকায় জাতীয় পরিচয়পত্র সংশোধনের সময় জন্ম তারিখ যাচাই করা অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় আবেদনকারী উচ্চ শিক্ষিত হওয়া সত্ত্বেও পরে তার শিক্ষাগত যোগ্যতার বিষয়টি অস্বীকার করেন। এতে দায়িত্বরত কর্মকর্তা ও আবেদনকারীর মধ্যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সমস্যার সমাধান ও কমিশনের স্বচ্ছতা বজায় রাখতেই এখন থেকে নিবন্ধনের সময় এ সনদ যুক্ত করা আবশ্যক করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী আবেদনকারী যদি উচ্চ মাধ্যমিক বা তার চেয়ে বেশি শিক্ষিত হন তবে তার এসএসসির সনদের পাশাপাশি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদটিও সংগ্রহ করতে হবে।

এসব সনদের মূল কপি বা ফটোকপি নিবন্ধন ফরম ও জন্ম সনদের সাথে প্রতিটি অফিসে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে এনআইডি ডাটাবেজে তথ্যের সঠিকতা নিশ্চিত হবে ও ভবিষ্যতে যেকোনো সংশোধন প্রক্রিয়া অনেক সহজ হবে।

এ কার্যক্রম সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা তা তদারকির জন্য আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিয়মিত অফিস পরিদর্শন করবেন ও দৈবচয়নের ভিত্তিতে নিবন্ধিত ব্যক্তিদের নথি যাচাই করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION