1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন।

৭৫ বছর বয়সি দীনেশ ত্রিবেদী ভারতের একজন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং অভিজ্ঞ সংসদ সদস্য। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তিনি বিজেপির নেতা।

এর আগে ভারত সাধারণত পেশাদার কূটনীতিকদের বাংলাদেশে পাঠালেও, এবার একজন ঝরঝরে বাংলা জানা রাজনীতিবিদকে দায়িত্ব দিয়ে বিশেষ বার্তা দিল মোদী সরকার।

২০২৪ সালে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করাই হবে তার প্রধান চ্যালেঞ্জ। দীনেশ ত্রিবেদী দুই বাংলার সংস্কৃতি সম্পর্কে বেশ ভালো ধারণা রাখেন এবং তিনি একজন দক্ষ সেতারবাদকও। তিনি পড়াশোনা করেছেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ ও আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ে।

দিল্লি মনে করছে, বাংলাদেশের নতুন সরকারের সাথে দূরত্ব ঘুচিয়ে বন্ধুত্ব পুনরুদ্ধারে দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শীঘ্রই তিনি ঢাকায় নিজের দায়িত্ব বুঝে নেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION