1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশে আবার চাঁদাবাজির মহামারি শুরু হয়েছে: এমপি আজহারুল ইসলাম - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

দেশে আবার চাঁদাবাজির মহামারি শুরু হয়েছে: এমপি আজহারুল ইসলাম

  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১১৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জিনিসপত্রের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। বিদ্যুৎ কোনো জায়গায় ১২ ঘণ্টা কোনো জায়গায় ১৬ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এ সময় কৃষকদের ফসল ফলানোর সময় সে জায়গায় যদি বিদ্যুৎ না থাকে তাহলে কৃষকরা কী করবে। দেশে আবার চাঁদাবাজির মহামারি শুরু হয়েছে। সেদিকে সরকারের কোনো খেয়াল নেই। সরকার আছে বিভিন্ন কার্ড নিয়ে। সরকারের সবদিকে খেয়াল রাখা উচিত বলে জানান তিনি।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৪টায় বদরগঞ্জ মডেল হাইস্কুলে রংপুরের বদরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতার উপস্থিত ছিলেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সাংসদ এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য এবং সে লক্ষ্যে সবপর্যায়ের নেতাকর্মীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION