1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের

  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) মাত্রাতিরিক্ত দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে জাতীয় সংসদের অধিবেশনে ১৮তম দিনের ৭১ বিধিতে দাঁড়িয়ে তিনি এই দাবি উত্থাপন করেন।

এনসিপি নেতা আখতার বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট থাকলেও দেশে কৃত্রিম উপায়ে সংকট তৈরির চেষ্টা চলছে। এ বিষয়ে সরকারের পদক্ষেপগুলো এখনো অস্পষ্ট। হঠাৎ করে এলপিজির দাম বাড়ানোয় রান্নাবান্নার কাজ থেকে শুরু করে বিভিন্ন উৎপাদনমুখী কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম বিপাকে পড়েছে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার পাশাপাশি দেশীয় অসাধু চক্রের মজুতদারি ও প্রশাসনের শিথিলতাকে দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, সরকার বলেছিল দাম বাড়বে না, কিন্তু শেষ পর্যন্ত মাত্রাতিরিক্ত দাম বাড়ানো হয়েছে। জনজীবনে নেতিবাচক প্রভাব দূর করতে এলপিজিসহ সব ধরনের জ্বালানির দাম কমিয়ে একটি সহনীয় পর্যায়ে নামিয়ে আনা এখন সময়ের দাবি।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর ভূমিকা পালনের অনুরোধ করেন জামায়াত জোটের এই সংসদ সদস্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION