1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জ্বালানি সংকটের মধ্যে অর্ধশতাধিক গাড়ি নিয়ে শোডাউন, সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জ্বালানি সংকটের মধ্যে অর্ধশতাধিক গাড়ি নিয়ে শোডাউন, সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি

  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে অর্ধশতাধিক গাড়িবহর নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে নিজের প্রার্থিতার জানান দেন নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিক। এ শোডাউনকে কেন্দ্র করে তুমুল সমালোচনা শুরু হয়। অবশেষে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাটোর জেলা শাখার অধীনস্থ গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হল।

জানা যায়, রোববার বিকালে মাসুদ রানা প্রামাণিক অর্ধশতাধিক প্রাইভেটকার ও মাইক্রোবাস নিয়ে শোডাউন করেন। শোডাউনের পর থেকে ছাত্রদলের ওই নেতাকে নিয়ে সামাজিকমাধ্যম ফেইসবুকে নেতিবাচক মন্তব্যের ঝড় ওঠে। যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দলীয় নেতৃবৃন্দ মন্তব্য করেন। এমনকি ওই নেতার বিশাল মোটর শোভাযাত্রাকে কেন্দ্র করে উপজেলাব্যাপী ব্যাপক সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে নেতাদের। শোডাউনের ব্যয় কথা থেকে এল, তার বাবা কি করেন বা পরিবারের অন্যরা কি করেন, আয়ের উৎস কোথায় এমনি নানা মন্তব্য এখন টক অব দা টাউনে পরিণত হয়েছে।

ছাত্রদলের ওই নেতা ফেইসবুক লাইভে এসে বলেন, শোডাউনের ওই গাড়িগুলো ছিল সিএনজি ও এলপিজির। গাড়িগুলো ‘রেন্ট-এ কারে’ চালিত। অকটেন-পেট্টোলের কোন গাড়ি ছিলনা। তার জনপ্রিয়তায় ও এত বড় শোভাযাত্রা দেখে ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে একটি মহল এসব সমালোচনা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION