1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরোধীদলেও মু‌ক্তিযোদ্ধা আছেন: স্পিকার - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বিরোধীদলেও মু‌ক্তিযোদ্ধা আছেন: স্পিকার

  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৪০ জন পঠিত

বিরোধীদল জামায়াতে ইসলামীতে কোনো মুক্তিযোদ্ধা নেই— স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন দাবির জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা আছেন। তিনি উল্লেখ করেন, তিনি নিজে দেখেছেন গাজী নজরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা।

মঙ্গলবার (৭ মার্চ) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তা‌বের ওপর আলোচনার সময় স্পিকার ও প্রতিমন্ত্রীর ম‌ধ্যে এই কথোপকথন হয়।

সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের এম‌পি গাজী নজরুল ইসলাম গত রোববার সংস‌দে বলেন, নবম সে‌ক্টরে মেজর জ‌লিলের নেতৃত্বে মু‌ক্তিযুদ্ধ করেছেন। কিন্তু আওয়ামী লীগ আম‌লে তার নাম মু‌ক্তি‌যোদ্ধার তা‌লিকা থে‌কে বাদ দেয়।

একাত্ত‌রে পা‌কিস্তান সেনাবা‌হিনীর তৎকালীন ক্যাপ্টেন হা‌ফিজ উদ্দিন আহমদ বিদ্রোহ ক‌রে মু‌ক্তিযু‌দ্ধে যোগ দেন। নবম সে‌ক্টে‌রে যুদ্ধ করেন। বীর‌ত্বের জন্য তাকে বীরবীক্রম খেতাব দেওয়া হয় মু‌ক্তিযু‌দ্ধের পর। বর্তমান সংস‌দে স্পিকা‌রের দা‌য়িত্ব পালন কর‌ছেন তি‌নি।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মঙ্গলবার সংস‌দে বক্তৃতার সময় স্পিকার‌কে উদ্দেশ্য করে ব‌লেন, আপনাকে দেখলে এখানে অনেকের ভালো লাগবে, কারও কারও ভালো লাগবে না। কিন্তু আপনি ১৯৭১ সালকে প্রতিনিধিত্ব করছেন।

সরকারি দলের বেঞ্চে অনেক মুক্তিযোদ্ধা র‌য়ে‌ছে জা‌নি‌য়ে প্রতিমন্ত্রী বিএন‌পির ক‌য়েকজন এম‌পির নাম ব‌লেন।

তি‌নি এরপর ব‌লেন, বিরোধী দলের বেঞ্চের মধ্যে খুঁজে পাওয়ার কোন সুযোগ নেই। এ সময় বিরোধী দলের সদস্যরা হৈ চৈ করেন। তখন স্পিকার বলেন, বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজেও দেখেছি, গাজী নজরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা। এরপর বি‌রোধীদ‌লের এম‌পিরা শান্ত হন। প্রতিমন্ত্রী আবার বক্তব্য শুরু ক‌রেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION