1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব: জামায়াত আমির - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব: জামায়াত আমির

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১৩ জন পঠিত

সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবেন বলে জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কী আছে? আন্দোলন আমরা করব। জনগণকে সঙ্গে নিয়েই করব। তবে আমাদের ১১ দল একত্রে বসে সিদ্ধান্ত নেব।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় সংসদের মিডিয়া সেন্টারে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সংসদের অধিবেশন থেকে ওয়াকাআউট করে বিরোধী দল।

শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রস্তাব দিয়েছিলেন যে, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের কথা বলা হয়। তবে বিরোধী দল স্পষ্ট জানিয়ে দেয়, গণভোটে জনগণের কাছে সংবিধান সংশোধনের নয়, বরং সংবিধান সংস্কারের জন্য রায় চাওয়া হয়েছিল।

শফিকুর রহমান বলেন, ‘এর আগে বাংলাদেশে তিনটা গণভোট হয়েছে। কোনো গণভোট এভাবে শেষ হয়ে যায়নি। তিনটাতেই জনগণের দেওয়া রায় অনুযায়ী জনগণ পরবর্তী সুযোগ পেয়েছে। এই প্রথম যেটাতে সরকারি দল ও বিরোধী দল সবাই একমত ছিলাম, সবাই এর পক্ষে ভোট চাইলাম; সেটাকে অগ্রাহ্য ও অমান্য করা হলো এবং এটাকে শেষ করে দেওয়া হলো। কার্যত জনগণের চূড়ান্ত অভিপ্রায়কে লঙ্ঘন করা হলো। আমরা অবস্থা মেনে নিইনি। জনগণের অভিপ্রায়ের প্রতি সম্মান দেখিয়ে আমরা ওয়াকআউট করেছে।

শফিকুর রহমান বলেন, ‘যেহেতু হাউসের ভেতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টা সেভাবে সম্মানিত ও গৃহীত হলো না, আমাদের জন্য এখন পথ একটাই—আবার জনগণের কাছে ফিরে যেতে হবে। যে জনগণ এই রায় দিয়েছিল, আমরা এখন সেই জনগণের কাছেই ফিরে যাব, ইনশা আল্লাহ। জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের দাবি কীভাবে আদায় করা যায়, সেই কার্যক্রম আমরা গ্রহণ করব।’

সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থ সংরক্ষণের দাবি নয় উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সংবিধানের দোহাই দিয়ে জনগণের ওপর দুর্নীতি ও দুঃশাসনের বোঝা চাপিয়ে দেওয়ার জায়গাগুলো বন্ধ হোক, এটাই আমরা চেয়েছিলাম। জুলাই সনদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বর্তমান সরকারি দলের নোট অব ডিসেন্ট (ভিন্নমত) আছে। তারা কী করবেন, এটা তাদের ব্যাপার। কিন্তু জনগণের সংস্কারের আকাঙ্ক্ষা, দেশের রাজনৈতিক চরিত্র পরিবর্তনের আকাঙ্ক্ষাটাকে নিয়মমাফিক চলতে দেওয়া হলো না।’

শফিকুর রহমান বলেন, ‘আমরা ১১টি দল নির্বাচনের আগে বিভিন্ন দাবিতে ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের প্রধান দাবি ছিল—সুশাসন ও ন্যায়বিচার এবং দুর্নীতি–দুঃশাসনবিরোধী অবস্থান। যেহেতু এখানে আমরা পারলাম না আদায় করতে, এখন জনগণের দাবি আমরা জনগণের কাছেই নিয়ে যাব। ইনশা আল্লাহ, জনগণকে সঙ্গে নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION