1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরুষ্কার মেয়ের প্রথম ছবি প্রকাশ, জানালেন নাম - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত মহান স্বাধীনতা দিবসে হতে যাচ্ছে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ গোপালগঞ্জ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামানের যোগদান

বিরুষ্কার মেয়ের প্রথম ছবি প্রকাশ, জানালেন নাম

  • Update Time : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

প্রথম সন্তান জন্মের খবর নিয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় মাতামাতি না করতে অনুরোধ জানিয়েছিলেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি। সদ্যোজাত মেয়ের ছবি ও তথ্য তাদের অনুমতি ছাড়া না ছাপাতে সংবাদকর্মীদেরও সতর্ক করে দেন বিরুষ্কা দম্পতি।

পাপারাজ্জিদের চিঠি পাঠিয়ে লিখেছিলেন– ‘আমাদের সন্তানবিষয়ক সব তথ্য আপনারা আমাদের কাছ থেকেই পাবেন। কিন্তু আপনাদের অনুরোধ করব, এমন কিছু ছাপাবেন না, যার মধ্যে আমাদের সন্তানের কিছু আছে।’সময় এলে তারা নিজেরাই ভক্ত-অনুরাগীদের মাঝে ফুটফুটে কন্যাশিশুর ছবি ও তথ্য মিডিয়ায় জানাবেন বলে কথা দেন কোহলি ও আনুশকা।

অবশেষে কথা রেখেছেন বিরুষ্কা দম্পতি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে মেয়েকে নিয়ে ছবি পোস্ট করেছেন আনুশকা শর্মা। কিন্তু এর মাঝেও অপ্রাপ্তি দেখছেন কোহলি-আনুশকার ভক্তরা।কারণ ছবিতে মা-বাবা দুজনকে হাস্যোজ্জ্বল দেখা গেলেও সদ্যোজাত মেয়ের মুখ দেখা যাচ্ছে না। এ দম্পতি মেয়েকে এমনভাবে ধরে রেখেছেন, যাতে চেহারাটা না বোঝা যায়।

এতে অনেকেই হতাশ হয়ে মন্তব্য করেছেন, এ তো দেখিয়েও না দেখানো।তবে চেহারা না দেখালেও ঠিকই তথ্যের দিক থেকে চালাকি করেননি আনুশকা।  মেয়ের কী নাম রেখেছেন তা জানিয়েও দিয়েছেন তিনি। মেয়ের নাম ‘ভামিকা রেখেছেন তারা।ছবির ক্যাপশনে আনুশকা লিখেছেন– ‘ভালোবাসা, কৃতজ্ঞতা ও একে অপরের জীবনে সদা উপস্থিত থেকে আমাদের জীবন একত্রে কাটিয়েছি। কিন্তু ‘ভামিকা’ আমাদের জীবনে একটা সম্পূর্ণ নতুনমাত্রা দিয়েছে। মাঝেমধ্যে এক মিনিটের মধ্যে আনন্দাশ্রু, হাসি, চিন্তা, কৃতজ্ঞতাবোধ-একাধিক আবেগ ভিড় জমায় মনের কোণে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION