1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী - Bangladesh Khabor
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইনি ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ স্বাধীনতা দিবসের অঙ্গিকার হোক, সবাইকে নিয়ে ভালো থাকব: প্রধানমন্ত্রী গভর্নমেন্ট আমাদের, আগের ডিসিকে আমরা বদলি করে দিয়েছি’ : বিএনপি নেতা রুমী গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়ায় হাসপাতালের ভিতরে রোগীকে কুপিয়ে জখম একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার ‘শেখ মুজিবের প্রতি তাহেরির’ শ্রদ্ধার বিষয়ে যা জানা গেল

কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪৫ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিসে কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানা গেছে।

সরেজমিনে বুধবার (২৫ মার্চ ২০২৬) সকাল ৯টা ৪০ মিনিটে সমাজসেবা অফিসে গিয়ে দেখা যায়, সেখানে মাত্র একজন কর্মচারী উপস্থিত রয়েছেন। পরে তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ইউনিয়ন সমাজকর্মী মো. মশিউর রহমান বলে পরিচয় দেন।

তিনি জানান, কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিসে মোট ১৪ জন স্টাফ কর্মরত রয়েছেন। তবে অন্যরা কেন নির্ধারিত সময়ে অফিসে আসেননি—এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তবে তিনি বলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ বজলুর রশীদ স্যার অফিসের বাইরে কাজে গেছেন। এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানান, তারা সকাল ৯ টা থেকেই ওই কর্মকর্তার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু কখন তিনি অফিসে এসে আবার বের হয়ে গেছেন—এ বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা ওই কর্মী দিতে পারেন নি।

অফিস চলাকালীন সময়ে বিলম্ব করে অফিসে পৌঁছানোর বিষয়ে অভিযুক্ত কাশিয়ানী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ বজলুর রশীদের বক্তব্য নিতে দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও তিনি ওই মুহূর্তে অফিসে অনুপস্থিত থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হবে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION