কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ (পিপিএম), উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার ,পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফায়েকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান বুলু প্রমুখ।
এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মহিন, উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জসীম উদ্দিন শেখ।
Leave a Reply