1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে মডেল মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত মহান স্বাধীনতা দিবসে হতে যাচ্ছে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ গোপালগঞ্জ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামানের যোগদান

গোপালগঞ্জে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে মডেল মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৫৮ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর গোপালগঞ্জে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে মডেল মসজিদে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ এর প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শনিবার (২১ মার্চ) সকাল ৮ টায় গোপালগঞ্জের মডেল মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। যদিওবা পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী গোপালগঞ্জ কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু সকালেও পুনরায় বৃষ্টিপাত হওয়ায় সিদ্ধান্ত বাতিল করে গোপালগঞ্জ কোর্ট জামে মসজিদ ও মডেল মসজিদে সকাল ৮ টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত সহ স্থানীয় অন্যান্য মসজিদে ঈদের নামাজ আদায়ের সিদ্ধান্ত দেয় জেলা প্রশাসন।

এদিকে বৃষ্টি উপেক্ষা করে ভোর থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে মসজিদ প্রাঙ্গণে সমবেত হন। হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে ঈদের জামাত এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

গোপালগঞ্জ লঞ্চঘাট মডেল জামে মসজিদের ঈদের জামাতে অংশ নেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান, জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক এস এম তারেক সুলতান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সভাপতি ও স্থানীয় দৈনিক বাস্তব ঘটনার ভারপ্রাপ্ত সম্পাদক সাজ্জাদ হোসেন হিরা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।।

নামাজ শেষে দেশ এবং জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশের উন্নতি কামনা করা হয়।

এরপর গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় সংসদ সদস্য ডাঃ কে এম বাবর উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যে তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান এবং সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ জেলা পুলিশ লাইনের ড্রিল শেডে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যদের নিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION