1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ঈদের প্রথম জামাত সকাল ৮ টায় পৌর ঈদগাহে - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত মহান স্বাধীনতা দিবসে হতে যাচ্ছে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ গোপালগঞ্জ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামানের যোগদান

গোপালগঞ্জে ঈদের প্রথম জামাত সকাল ৮ টায় পৌর ঈদগাহে

  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৭৪ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক এবং অনুকূলে থাকলে ইনশাআল্লাহ ঈদুল ফিতর-২০২৬ এর প্রথম জামাত পূর্বনির্ধারিত সকাল ৮ টায় পৌর ঈদগাহের মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

এ বিষয়ে জেলা প্রশাসকের ভেরিফাইড ফেসবুক আইডিতেও বিষয়টি নিশ্চিত করে পোস্ট দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও গত দুই দিন বজ্রসহ ব্যাপক ঝড়- বৃষ্টি হওয়ায় গোপালগঞ্জ পৌরসভার বাস্তবায়নে পৌর ঈদগাহ মাঠে ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘটিত হয়। এর ফলে পূর্ব নির্ধারিত ঈদের জামাত সেখানে অনুষ্ঠানের বিষয়ে খানিকটা অনিশ্চয়তা দেখা দেয়।

পরে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ-জামান, জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, পৌর প্রশাসক এস এম তারেক সুলতান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, পৌর নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় পৌর ঈদগাহ মাঠ সরেজমিনে পরিদর্শন করেন।

পরে উক্ত ঈদগাহ মাঠে ঈদের প্রধান ও প্রথম জামাত পূর্ব নির্ধারিত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে বলে যাবতীয় প্রস্তুতি পুনরায় সম্পন্ন করার নির্দেশ দেন। যদিও বা এ সংক্রান্তে গোপালগঞ্জ জেলা প্রশাসকের ভেরিফাইড আইডি থেকে বিস্তারিত উল্লেখ করে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। আইডিতে শেয়ার করা পোস্টটি নিম্নে হুবহু তুলে ধরা হলো…..

সম্মানিত সুধী,
ঈদ মোবারক।

আগামীকাল গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮.০০ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮:২০ টায় থানা পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এবং তৃতীয় জামাত সকাল ৮:৪০ টায় ছালেহা কামিল মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

আবহাওয়া অনুকূলে না থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৮:০০ টায় গোপালগঞ্জ কোর্ট মসজিদ ও কেন্দ্রীয় মডেল মসজিদে অনুষ্ঠিত হবে এবং সকাল ৮:৩০ হতে ৯:০০ ঘটিকায় অন্যান্য মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বিগত বছরের ন্যায় গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে।

ধন্যবাদ।

এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION