1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চাঁদাবাজ দখলবাজের ঠিকানা বিএনপিতে হবে না: হুইপ দুলু - Bangladesh Khabor
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

চাঁদাবাজ দখলবাজের ঠিকানা বিএনপিতে হবে না: হুইপ দুলু

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৪৯ জন পঠিত

জাতীয় সংসদের হুইপ বিএনপির কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসীর ঠিকানা নাটোরের বিএনপিতে হবে না। এদের ঠিকানা হবে নাটোর কেন্দ্রীয় কারাগার।

মঙ্গলবার সন্ধ্যায় নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে নাটোর জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আমির ড. মীর নুরুল ইসলাম, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এবং নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুনসহ স্থানীয় নেতারা।

ইফতার ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন তাই করেন। যার অংশ হিসেবে নির্বাচনের পর জনগণের প্রত্যাশা পূরণে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি দাবি করেন, ফ্যামিলি কার্ড বিতরণ, মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের জন্য ভাতা চালু, খাল খনন কার্যক্রম শুরুসহ বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ ইতোমধ্যে বাস্তবায়ন হচ্ছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে তারা সার, বীজ, কৃষি উপকরণ, প্রণোদনা ও ঋণ সুবিধা পাবেন। নাটোরের প্রতিটি ঘরে  কিছু দিনের মধ্যে গ্যাস সংযোগ পৌঁছে দেওয়া এবং বেকারত্ব দূরীকরণে নতুন শিল্পকারখানা স্থাপন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION